শিক্ষক-কর্মকর্তা টানাপোড়েনে অচল বরিশাল বিশ্ববিদ্যালয়, অসহযোগ আন্দোলনের ঘোষণা আসছে আজ

বরিশাল প্রতিনিধি :

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) চলমান পদোন্নতি সংকট ও প্রশাসনিক অচলাবস্থার প্রেক্ষাপটে শিক্ষকদের অসহযোগ আন্দোলনের ঘোষণা আসছে আজ মঙ্গলবার দুপুরে। দীর্ঘদিন ধরে চলা কর্মবিরতি ও ক্লাস বর্জনের ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

জানা গেছে, পদোন্নতির দাবিতে প্রায় ৬০ জন শিক্ষকের আন্দোলনের কারণে গত ২১ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে পদোন্নতি প্রক্রিয়া আটকে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে করে তাঁরা বাধ্য হয়ে অসহযোগ আন্দোলনের পথে যাচ্ছেন।

আন্দোলনরত শিক্ষকদের পক্ষ থেকে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম বলেন, ভিসির সঙ্গে আলোচনার পরও কোনো সমাধান আসেনি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্যদিকে, কর্মচারী ও কর্মকর্তাদের অবস্থান নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিভিন্ন পর্যায়ের কর্মচারী নেতারা জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ ও সমন্বয়হীনতার কারণে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান ড. হাফিজ আশরাফুল হক বলেন, সংকট সমাধানে কোনো অগ্রগতি না থাকায় শিক্ষকরা অসহযোগ আন্দোলনের দিকে যাচ্ছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের নির্ধারিত সভাও ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য দেননি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here