সোনারগাঁয়ে অভিযানে ২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিববুল্লাহর তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ।

এসআই (নিঃ) মো. সহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত আভিযানিক দল ২৪ এপ্রিল ২০২৬ দুপুর ১২টা ৫০ মিনিটে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে সোনাপুরের মেম্বার গলিতে নজরুল ইসলাম মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো— মো. সিজান (২৫), মো. হেলাল (২৫) এবং মো. শরীফ (২৮)।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তাদের হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন প্রায় ২.৫ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here