নিজস্ব প্রতিবেদক :
মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ওই চারজনকে আটক করে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মজিবর রহমান (৭০), ওয়াসিম মিয়া (৩৫), গোলাপ হোসেন (৩৮) ও রয়েল খান (৩০)।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাটুরিয়া থানার এসআই মিঠুন দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম কৈটা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে হাতেনাতে চার মাদকসেবীকে আটক করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দণ্ডাদেশ প্রদান করেন।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত চারজনকে শুক্রবার দুপুরে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

