সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৩ কচ্ছপ উদ্ধার, জরিমানা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন আকারের ১৩টি কচ্ছপ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাবের মারমা (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ২৪ ধারা লঙ্ঘনের অভিযোগে মামলা দায়ের করা হয়। তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার খ্রংসপাড়া এলাকার হলাপ্রুচাই মারমার ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নঈফা বেগম, সোনারগাঁও থানার পুলিশ ও স্থানীয় জনগণের উপস্থিতিতে বৈদ্যেরবাজার ঘাট এলাকায় কচ্ছপগুলোকে অবমুক্ত করা হয়।

অভিযুক্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here