সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশে মান্নান নগর এলাকায় একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার উল্লাপাড়া উপজেলা থেকে এক ব্যক্তি তার শ্বশুরবাড়ি মান্নান নগর এলাকায় বেড়াতে আসেন। শ্বশুরবাড়িতে যাওয়ার পথে তিনি মেইন রোডে নেমে মিষ্টি কিনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পরে বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকরা মান্নান নগর এলাকার একটি ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, নিখোঁজ হওয়ার পর থেকে ওই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
এই বাংলা/এমএস
টপিক

