নিরাপদ সড়কের দাবিতে আমতলীতে গণঅনশন, ঢাকা-কুয়াকাটা মহাসড়ক চার লেনে উন্নীত করার আহ্বান

আমতলী প্রতিনিধি :

নিরাপদ সড়কের দাবিতে এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ককে চার লেনে উন্নীত করার আহ্বানে আমতলীতে আয়োজিত গণঅনশন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। এতে সাধারণ জনগণের পাশাপাশি মানবিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

অনশনকারীরা জানান, ঢাকা-কুয়াকাটা মহাসড়কে প্রতিনিয়ত ঘটে চলা সড়ক দুর্ঘটনা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অব্যবস্থাপনা, অপরিকল্পিত সড়ক নির্মাণ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবে প্রতিনিয়ত ঝরে যাচ্ছে অসংখ্য প্রাণ। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, মহাসড়কটি চার লেনে উন্নীত করা হলে যানজট কমবে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে এবং মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে উল্লেখ করেন তারা।

গণঅনশন কর্মসূচি থেকে সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়, যাতে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা সম্ভব হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here