নীলফামারীতে জমি বিরোধে ফসলে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘাষ মারা বিষ দিয়ে ফসল ও গাছপালা নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবীতে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ মকবার প্রামানিক (৬০)।

গত রবিবার (১২/ এপ্রিল) রাতে ওই জমিতে থাকা চলতি মৌসুমের ইরি ধান ও বিভিন্ন প্রজাতির গাছের বাগানে ঘাস মারা বিষ প্রয়োগ করেন অভিযুক্তরা।

এতে তার প্রায় ১০ হাজার টাকার ফসল ও গাছপালা নষ্ট হয় বলে উল্লেখ করেন ভুক্তভোগী। পরদিন সোমবার সদর থানায় লিখিত অভিযোগ করেন তিনি। ভুক্তভোগী সদর উপজেলার চড়াইখোলা কাঞ্চনপাড়া এলাকার মৃত মজউদ্দিন প্রামানিকের ছেলে।

অভিযুক্তরা হলেন, প্রতিবেশী মোঃ অছির এর ছেলে আঃ ছাত্তার (৩২), আশরাফ (৪৫), আতাউর (৪০), জিকরুলের ছেলে শামিম (৩৫), আঃ রউফ (৩২), মৃত তছউদ্দিনের ছেলে আলাউদ্দিন (৫৫), মৃত থেলু মামুদের ছেলে আফছার (৫৫), আব্দুর রউফ এর ছেলে মোঃ বিল্লাহ (১৮) এবং আশরাফের ছেলে মোঃ আরিফুল (২৫)।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযোগ সূত্রে জানা যায়, কাঞ্চনপাড়া এলাকার বাসিন্দা মোঃ মকবার প্রামানিক তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধে জড়িয়ে আছেন।

এ বিষয়ে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এরপরেও গত রবিবার ভুক্তভোগীর জমিতে বিষ দিয়ে ফসলের ক্ষতি করেন অভিযুক্তরা।

এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা তাকে গালিগালাজ করে এবং আরও জমি দখলের হুমকি দেয়। এমনকি ভবিষ্যতে জমি আবাদ করতে না দেওয়ার হুমকিও প্রদান করা হয় বলে তিনি উল্লেখ করেন।

এবিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here