কিশোরগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে নীলফামারী জেলার পুলিশ সুপারের নির্দেশনায় নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ মতলুবর রহমান

গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ থানার ৩ নম্বর নিতাই ইউনিয়নের কাচারি বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ আকতারুল ইসলাম (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি একই এলাকার পানিয়াল পুকুর (কাচারীবাজার) গ্রামের বাসিন্দা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫ পুরিয়া হেরোইন (মোট ওজন ১.৯০ গ্রাম) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃত আকতারুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং নিয়মিতভাবে ইয়াবা ও হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here