পহেলা বৈশাখ থেকে চরফ্যাশন-মনপুরায় হাট-বাজার ও সড়ক টোলমুক্ত ঘোষণা এমপি নয়নের

মনপুরা (ভোলা) প্রতিনিধি :

 

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে ভোলার চরফ্যাশন ও মনপুরা উপজেলায় হাট-বাজার এবং সড়কপথ সম্পূর্ণ টোলমুক্ত ঘোষণা করেছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দুই উপজেলার সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে হাট-বাজার ও বিভিন্ন সড়কে টোল আদায়ের কারণে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যাতায়াতে অতিরিক্ত ব্যয়ের অভিযোগ ছিল। নতুন এই সিদ্ধান্তে সেই ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, টোলমুক্ত হওয়ায় পণ্য পরিবহনের খরচ কমবে, ফলে বাজারে পণ্যের দামও কিছুটা সহনীয় পর্যায়ে আসতে পারে। রিকশা ও ভ্যানচালকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রতিদিনের আয়ের একটি অংশ টোল দিতে হতো, এখন তা সাশ্রয় হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ করে পহেলা বৈশাখের মতো উৎসবের সময় এ ধরনের ঘোষণা সাধারণ মানুষের জন্য বাড়তি স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সচেতন মহল। এতে করে উৎসবকে ঘিরে কেনাকাটা, যাতায়াত এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা আরও বৃদ্ধি পাবে।

এ বিষয়ে সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেন, “জনগণের স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করাই আমাদের লক্ষ্য।”

স্থানীয়রা এই উদ্যোগকে একটি ইতিবাচক ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here