ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ

ইবি প্রতিনিধি :

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ভর্তি পরীক্ষা। এতে ২ হাজার ৩৯ জন ভর্তিচ্ছুর মধ্যে ১৮৮৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। যা মোট আবেদনের ৯২.৫ শতাংশ। রবিবার (১২ এপ্রিল) দুপুরে ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ২ হাজার ৩৯ জন আবেদন করেছেন। এর অধীনে ৪টি বিভাগের মোট ৩৩০টি আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল ভবনে পরীক্ষার্থীদের জন্য আসন বিন্যাস করা হয়েছে।

পরীক্ষাকালীন অনুষদ কেন্দ্রে পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন প্রোভিসি চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী বলেন, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আবেদনকারীর মধ্যে ৯২% উপস্থিত ছিলো।

উল্লেখ্য, ‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ রয়েছে। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয় প্রতিবছর স্বতন্ত্রভাবে ইউনিটটি ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here