ইউআইটি টুনির হাট স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার :

ইউনাইটেড ইনস্টিটিউট অব টুনির হাট স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ মহা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ, সামাজিক ও মানসিক বিকাশ এবং বিনোদনমূলক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রবিউল ইসলাম লিথন, সাবেক চেয়ারম্যান, ৪ নং খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি ছিলেন মো. জাহিদুল ইসলাম চৌধুরী, ২ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদ।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মো. ছাদেকুল ইসলাম, কথাসাহিত্যিক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক লিমিটেড, চিলাহাটি শাখা। প্রধান বক্তা ছিলেন মো. খতিবর রহমান, প্রধান শিক্ষক, দক্ষিণ ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. আবু সাঈদ (বাপ্পি), সহকারী পরিচালক (ইউআইটি) ও পরিচালক হযরত আলী (রা.) মডেল মাদ্রাসা। সভাপতিত্ব করেন মো. ওয়াহেদুর রহমান, প্রধান উপদেষ্টা, ইউআইটি এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. শফিউর রহমান (শফিক), সহকারী সিনিয়র শিক্ষক (ইউআইটি)। আয়োজনটি ইউআইটির সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করেন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here