বকশীগঞ্জে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের তদারকি জোরদার

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও বাজারে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে নিয়মিত তদারকি কার্যক্রম শুরু করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন পৌর এলাকার মেসার্স পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাম্পের সার্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ইউএনও বিশেষভাবে নির্দেশ দেন, সরকারি নীতিমালা অনুসরণ করে জ্বালানি তেল বিক্রি করতে হবে। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি না করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণ ও পাম্পগুলোর কার্যক্রম সার্বক্ষণিক তদারকির জন্য উপজেলা পাট সম্প্রসারণ উপ-সহকারী কামরুজ্জামানকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার উপস্থিতিতে পাম্পগুলোতে তেল বিক্রয় কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে পাম্প মালিক ও ব্যবস্থাপকদের নির্দেশ দেন ইউএনও।

এ সময় ইউএনও মুরাদ হোসেন বলেন,জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে প্রশাসনের এই নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের এ ধরনের উদ্যোগে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here