বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল তোষা-৫২৪ জাতের পাট বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ প্রায় ৩ হাজার কৃষকের মধ্যে এসব বীজ বিতরণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হাই। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, উপ-সহকারী পাট কর্মকর্তা এ কে এম কামরুজ্জামানসহ স্থানীয় কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বীজ ও সার বিতরণ সরকারের কৃষি উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নের স্বার্থে সরকার সব সময় তাদের পাশে রয়েছে এবং সময়মতো বীজ ও সার সরবরাহের মাধ্যমে সহায়তা করছে। কৃষক এগিয়ে গেলে দেশও এগিয়ে যাবে।
এই বাংলা/এমএস
টপিক

