কুড়িগ্রামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, জেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন বালু পয়েন্টে প্রকাশ্যে অবৈধ ড্রেজিং কার্যক্রম চলার পাশাপাশি সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

এছাড়া কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের বিরুদ্ধে গাছ কাটাসহ নানা ধরনের দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। তবে এসব অভিযোগের পরও জেলা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব খন্দকার মোঃ আল ইমরান এক বিবৃতিতে বলেন, জেলার চলমান এসব অনিয়ম ও দুর্নীতির ঘটনায় প্রশাসনের নীরবতা জনমনে প্রশ্ন তৈরি করেছে। তিনি এসব কার্যক্রমের সঙ্গে অর্থ লেনদেনের বিষয়েও তদন্তের দাবি জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, “দায়িত্বে থেকে যদি দায়িত্ব যথাযথভাবে পালন করা না হয়, তাহলে সংশ্লিষ্টদের পদত্যাগ করা উচিত।” একই সঙ্গে দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

জেলার সচেতন মহল মনে করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। অন্যথায় জনমনে অসন্তোষ আরও বাড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here