নিজস্ব প্রতিবেদক :
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ৩৮ হাজার ৩২০ লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবদুল্লাহ গাজীর মালিকানাধীন ‘মেসার্স গাজী সেস্টার’ নামের একটি গোডাউন থেকে ১৯০ ব্যারেলে মজুত রাখা ডিজেল জব্দ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ মজুতের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
পরবর্তীতে, সাগরমুখী মাছ ধরার ট্রলারগুলোর জ্বালানি চাহিদা বিবেচনায় জব্দ করা তেল বাজারমূল্যে বিক্রির অনুমতি দেওয়া হয়।
এই বাংলা/এমএস
টপিক

