চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা, মহড়া ও আলোচনা সভা / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :


ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে শোভাযাত্রা, মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন ধরনের মহড়া প্রদর্শন করেন।

এরপর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মুর্তজা ফকির, সাংবাদিক মেজবাহউদ্দিন, আব্দুস সালাম ও আবদুস সবুর কাজলসহ অন্যান্যরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন, তথ্য আপা মনিকা বসু এবং উপজেলা রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে চরভদ্রাসন সদর বাজারে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় লোহারটেক কোলের ঘাটটি সংস্কার করে সেখানে পর্যাপ্ত পানি সংরক্ষণের ব্যবস্থা করার দাবি জানান তারা। পাশাপাশি দ্রুত একটি ময়লার ভাগাড় নির্মাণের ওপরও জোর দেন। এছাড়া চরাঞ্চলসহ বিভিন্ন নদীঘাট এলাকায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনের প্রস্তাবও উত্থাপন করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here