খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৬৫০ জন ভাতাভোগী সদস্যদের মাঝে বাহিনীর মহাপরিচালকের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।
ঈদ-উল ফিতরে ২য় বারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে সারাদেশের মতো খাগড়াছড়িতে ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার ও হিল ভিডিপিসহ ৯টি উপজেলার মোট ৩৬৫০ জন সদস্য/সদস্যাদের মাঝে বাহিনীর মহাপরিচাক পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিগত ঈদ-উল ফিতর, ঈদ-উল আযহা এবং বৈসাবীতে সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই (২ প্যাকেট সাধারন, ২ প্যাকেট লাচ্ছা), ২০০ গ্রাম গুড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস (৩০০ গ্রাম), ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল।
বাহিনীর মহাপরিচালক পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতর ২০২৬ উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠান জেলার সদরের টাউনহল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ সাইফুর রহমান, বিভিএম (বার) পিএএমএস, উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ চট্টগ্রাম।
বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন মোঃ আমিন উদ্দিন, পিভিএমএস, পরিচালক, দীঘিনালা আনসার ব্যাটালিয়ন (১৭ বিএন) দীঘিনালা, খাগড়াছড়ি ও
মোঃ আমমার হোসেন, বিভিএম, পরিচালক, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) খাগড়াছড়ি ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মোঃ আরিফুর রহমান, পিপিএম, জেলা কমান্ড্যান্ট, খাগড়াছড়ি পার্বত্য জেলা ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম খলিল জেলা কমান্ড্যান্ট (নবাগত), খাগড়াছড়ি,
তছলিমা আকতার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, খাগড়াছড়ি ও
উপজেলা প্রশিক্ষকবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই উপহার প্রাপ্তি ভাতাভোগী ভিডিপি সদস্যদেরকে দেশসেবায় অনুপ্রানিত করবে এবং দায়িত্ব পালনে আরো উৎসাহ উদ্দীপনা জোগাবে। উপ-মহাপরিচালক মহোদয় ভিডিপি সদস্যদের কে নিজ নিজ এলাকায় অধিক সতর্কতা ও সচেতনতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। তিনি আরো বলেন এটা কেবল বস্তুগত উপহার নয় এর মাঝে নিহিত আছে সম্মানিত মহাপরিচালক মহোদয়ের ভাতাভোগী সদস্যদের প্রতি আন্তরিক নিষ্ঠা ভালবাসা ও আন্তরিকতা। তিনি যে সকল ক্ষেত্রে বাহিনীকে আরো নিবেদিত করতে চান তারই বাস্তব উদাহরন এই ঈদ উপহার।
অনুষ্ঠানে স্বভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট, জনাব মো: আরিফুর রহমান, পিপিএম বলেন, বর্তমান মহাপরিচালক দায়িত্ব নেওয়ার পর থেকেই বাহিনীর সকল স্তরের সদস্যদের জন্য সার্বিক কল্যানমূলক পদক্ষেপ গ্রহন করে আসছেন। সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ সংস্কার সাধনের মাধ্যমে সকল সদস্যদের দেশের গনমানুষের প্রত্যাশা পূরনে কাজ করার নির্দেশ প্রদান করে আসছেন। তিনি আরো বলেন ভাতাভোগী সদস্যদের মহাপরিচালক ঈদ উপহার প্রদান আমাদের সদস্যদেরকে ভালো কাজে অনুপ্রানিত করবে।
এসময় বক্তারা আরো বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রস্তুত থাকে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ভিডিপি সদস্যরা এ বাহিনীর নিবেদিত প্রাণ। ইতোমধ্যে পার্বত্য এলাকায় পাহাড়ধস তথা বিভিন্ন দূর্যোগে সাড়া প্রদান করে সুনাম কুড়িয়েছে।
ঈদ উপহার অনুষ্ঠানে ভাতাভোগী ভিডিপি সদস্যদের মাঝে উৎসবমূখর পরিবেশ তৈরি হয়। মহাপরিচালক ঈদ উপহার পেয়ে ভাতাভোগী ভিডিপি সদস্যরা আনন্দিত হন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। ঈদ উপহার পেয়ে ভিডিপি সদস্যরা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রতি আন্তরিক কৃজ্ঞতা প্রকাশ করেন । অনুষ্ঠানের এক পর্যায়ে ভিডিপি সদস্যরা বলেন এই উপহার দেশ সেবায় আমাদের আরো বেশি উদ্দীপনা যোগাবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য হয়ে গর্ববোধ করছি। আমরা মহাপরিচালক মহোদয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।
এই বাংলা/এমএস
টপিক

