বাজিতপুরের পিরিজপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পিরিজপুর ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল / ছবি - এই বাংলা

কিশোরগঞ্জ প্রতিনিধি :

 

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেলে পিরিজপুর ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

পিরিজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ আলম লিটনের সভাপতিত্বে এবং বাজিতপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল আলম আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম মাহমুদ জসিম, বাজিতপুর পৌর বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, কিশোরগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এমদাদুল হক কোহিনুর, বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল মাহমুদ, পিরিজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আফরান খান, বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রনি ভূঁইয়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, পবিত্র মাহে রমজান সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এই মাস আমাদেরকে ন্যায়-নীতি, মানবতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। তিনি বিএনপির নেতাকর্মীদের অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার রক্ষায় সব সময় কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি পিরিজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এ সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

ইফতার মাহফিলে বাজিতপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here