ডিমলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ

ভুক্তভোগী মোছাঃ ময়না আক্তার / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

 

নীলফামারীর ডিমলা উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী মোছাঃ ময়না আক্তার (২৫), পিতা মৃত আমির আলী, উপজেলার উত্তর সুন্দর খাতা (বালুর ডিপি) এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ছাগলের জন্য ঘাস আনতে গেলে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুট্টা ক্ষেতে একাকী অবস্থায় থাকাকালে মিন্টু মিয়া নামে এক ব্যক্তি অসৎ উদ্দেশ্যে পিছন দিক থেকে এসে ময়না আক্তারকে জাপটে ধরে কোলে তুলে পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে মাটিতে ফেলে পরনের কাপড় টানাহেঁচড়া করে খুলে ফেলার চেষ্টা করে এবং জোরপূর্বক শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এক পর্যায়ে তার স্যালোয়ার-কামিজ খুলে ধর্ষণের চেষ্টা চালায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় ময়না আক্তার নিজেকে রক্ষার জন্য চিৎকার করলে অভিযুক্ত মিন্টু মিয়া তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পর মারেন। এতে তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে সে দুই হাতে ময়নার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করে।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ময়না আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর জ্যাঠাতো ভাই রবিউল ইসলাম ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ডিমলা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here