খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ সদর উপজেলা কমিটির উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদের কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অশোক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাবুল দেওয়ানজী এবং সাংগঠনিক সম্পাদক বিশ্বেশ্বর মল্ল বিষু।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ভুবনেশ্বরী কেন্দ্রীয় কালী মন্দিরের সাধারণ সম্পাদক সাধন পাল, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাধন দে, সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত চৌধুরী, সনাতন সমাজ কল্যাণ পরিষদ দিঘীনালা উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা শ্রীমতি শিউলী বিশ্বাস, পার্বত্য হিন্দু উন্নয়ন সংসদ সদর উপজেলা কমিটির সভাপতি রাজিব রায় এবং সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পার্বত্য অঞ্চলে সনাতন সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

