শেরপুরে তিনটি তেলের পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা

কোনো অনিয়ম পাওয়া যায়নি

শেরপুরে তিন তেলের পাম্পে মোবাইল কোর্ট অভিযান / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধিঃ

শেরপুর সদর উপজেলায় শুক্রবার (০৬ মার্চ ২০২৬) শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তিনটি তেলের পাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে পাম্পগুলোর রেজিস্টার পরীক্ষা করা হয় এবং উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি যাচাই করা হয়। এ সময় কোনো উল্লেখযোগ্য অনিয়ম ধরা পড়েনি, ফলে কোনো জরিমানা আরোপ করা হয়নি।

তবে পাম্প মালিকদের সতর্ক করে বলা হয়েছে, যাতে কোনোভাবেই তেল মজুদ রাখা, গ্রাহকদের তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি করা বা কৃত্রিম সংকট তৈরির মতো অসদুপায় অবলম্বন না করা হয়। পাশাপাশি উপস্থিত গ্রাহকদেরও প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে অবৈধভাবে মজুদ না করার জন্য উৎসাহিত করা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তেল মজুদ থাকা সত্ত্বেও সরবরাহে অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দেওয়ায় জনস্বার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here