
কিশোরগঞ্জ (অষ্টগ্রাম) প্রতিনিধি :
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আলিনগর এলাকায় মানব সেবা সংগঠনের উদ্যোগে দুই শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানব সেবা সংগঠনের মোঃ সোহাগ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ শাহ্ মোঃ মহিবুল্লাহ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফুল আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শফিকুল ইসলাম শুবি, উপদেষ্টা মেফুজ চৌধুরী এবং অন্যান্য সদস্যবৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মানব সেবা সংগঠনের সদস্য রাজীব আহমেদ জানান, ২০২১ সাল থেকে সংগঠন শীতের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদে ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে পরিচালনা করতে চায়।
এই বাংলা/এমএস
টপিক
