ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে অবস্থিত এ্যারাবিয়ান মাদ্রাসা জামে মসজিদের ছাদ ঢালাই উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ডাঃ জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় মহাসচিব, তাঁর বক্তব্যে বলেন, মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ একটি মহৎ ইবাদত। সমাজের সবাইকে মসজিদের উন্নয়ন ও দ্বীনি শিক্ষা বিস্তারে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি মুসলিম সমাজের ঐক্য, নৈতিকতা ও শিক্ষার কেন্দ্র। তাই মসজিদ নির্মাণ ও মাদ্রাসার উন্নয়নে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আফেন্দী সাহেবের ছোট ভাই যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী জাহিদুল ইসলাম (মুন), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ডোমার উপজেলা সভাপতি সাজ্জাদ কিবরিয়া (পাপ্পু)সহ ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এ্যারাবিয়ান ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন আল-আনসারি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মসজিদের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হওয়া এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই ইফতার মাহফিলে অংশ নেন।

