চরভদ্রাসনের গোপালপুর ঘাটে আবার চালু হলো লঞ্চ চলাচল

শুক্রবার থেকে চলবে স্পিডবোট

0
96
চরভদ্রাসনের গোপালপুর লঞ্চ ঘাট / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

প্রায় তিন মাস বন্ধ থাকার পর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে ঘাটে লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

স্থানীয় সূত্র জানায়, আগামীকাল শুক্রবার থেকে একই স্থানে স্পিডবোট চলাচলও শুরু হবে। এতে নদীপথে যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এর আগে নাব্যতা সংকট ও অন্যান্য সমস্যার কারণে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ছিল। সেই সময়ে যাত্রীদের ভোগান্তি এড়াতে অস্থায়ীভাবে বালিয়াডাঙ্গী বেরিবাঁধ থেকে চলাচল করানো হয়।

স্থানীয় যাত্রী ও ব্যবসায়ীরা জানান, মূল ঘাট থেকে সরাসরি চলাচল শুরু হওয়ায় সময় ও খরচ কমবে। এছাড়াও ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here