কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের নির্বাচনের তফসিল ঘোষণা

0
121
কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম প্রেসক্লাবের ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে ১১ মার্চ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সাংবাদিক এম রহমান মিন্টু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হোসেন, মোঃ ফিরোজ আলম মনুসহ প্রেসক্লাবের সদস্যরা।

নির্বাচন সময়সূচি অনুযায়ী: ২৭ ফেব্রুয়ারি: খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২৮ ফেব্রুয়ারি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১ ও ২ মার্চ: মনোনয়নপত্র গ্রহণ (বিকাল ৪টা–রাত সাড়ে ৭টা), ৪ মার্চ: মনোনয়নপত্র জমাদানের শেষ সময়, ৫ মার্চ: মনোনয়নপত্র যাচাই ও প্রাথমিক প্রার্থী তালিকা, ৬ মার্চ: আপিল দাখিল, ৭ মার্চ: প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভোটগ্রহণ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এবং ফলাফলও একই স্থানে ঘোষণা করা হবে। মোট ১৫টি পদে ভোট অনুষ্ঠিত হবে, যার মধ্যে রয়েছে — সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কার্যকরী সদস্য।

নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র সংগ্রহের আগে প্রার্থীদের নির্বাচন বিধিমালা ও আচরণবিধি গ্রহণ বাধ্যতামূলক। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here