বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলার মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নে অবস্থিত শতবর্ষী পবিত্র রওজা হযরত মেছেরশাহ (রহ.)–এর বার্ষিক ওরস ও ঐতিহ্যবাহী মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ওরস ও মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, হযরত মেছেরশাহ (রহ.) ছিলেন একজন নিরহংকার ও মানবপ্রেমী সাধক, যিনি আল্লাহর ইবাদত ও মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেছিলেন। এ রওজায় এসে মানুষ মানত করে উপকার পায় বলেই দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তরা এখানে আসেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, রওজার পবিত্রতা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের মাদক বা অসামাজিক কার্যকলাপ বরদাশত করা হবে না। পুলিশ প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে। এ ওরস ও মেলা ১০ দিনব্যাপী চলবে।
মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। মেলায় মিষ্টি, কসমেটিকস, আসবাবপত্র, খেলনা ও বিভিন্ন বিনোদনমূলক আয়োজন রয়েছে। রাতে রওজা প্রাঙ্গণে জিকির-আজকার ও দোয়া-মোনাজাতে অংশ নিচ্ছেন ভক্তরা।
স্থানীয়দের মতে, এ আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি এলাকার ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।
এই বাংলা/এমএস
টপিক

