সুজানগরে নবনির্বাচিত এমপির সঙ্গে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

0
168
সুজানগরে সরকারি কর্মকর্তাদের সাথে এমপি সেলিম রেজা হাবিবের মতবিনিময় সভা / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে একেএম সেলিম রেজা হাবিব এমপির সঙ্গে সুজানগর উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সুজানগর উপজেলা পরিষদ-এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ও থানার ইন্সপেক্টর সানাউল্লাহ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী আসাদুনবী, আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াসিম খান, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, পোস্ট মাস্টার আফজাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here