
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পয়লা গ্রামে স্বামী ও তৃতীয় স্ত্রীর হাতে দ্বিতীয় স্ত্রী সখিনা (৫০) খুন হয়েছেন। মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটে। তৃতীয় বিয়ে করায় দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।
সোমবার রাতে সাইফুল ইসলাম ও সাবিনা বেগম নিহত সখিনাকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করে এবং মাথার চুল কেটে দেয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিহত সখিনা পানি খেতে চাইলে সরবতের সাথে বিষ খাইয়ে দেয় স্বামী সাইফুল ও সতীন সাবিনা । নিহত সখিনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যুবরণ করেন। হত্যাকাণ্ডের পর দ্রুত অভিযান চালিয়ে স্বামী সাইফুল ও সাবিনাকে গ্রেফতার করে পুলিশ।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক
