কাঁঠালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
131
কাঁঠালিয়ায় ভোটগ্রহন কর্মকর্তাগনের প্রশিক্ষন কর্মশালা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলা অডিটরিয়ামে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলার জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মো. মাহাফুজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, ঝালকাঠি জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হোসেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কর্মশালায় আরও বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন, কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান ও উপজেলা নির্বাচন অফিসার মো. আ. ছত্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বক্তারা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও নির্বাচন বিধিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তারা তাদের দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here