কাউখালীতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

0
132
কাউখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।

প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না এবং মাঠপর্যায়ে শৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন কঠোর থাকবে।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। এ সময় ভোটগ্রহণের কারিগরি পদ্ধতি, ব্যালট ব্যবস্থাপনা, দায়িত্ব বণ্টন এবং আচরণবিধি প্রতিপালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here