নেছারাবাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

0
109
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নেছারাবাদে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নেছারাবাদ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি বলেন, “দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেন, “ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী তার বক্তব্যে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং নির্বাচন কর্মকর্তাদের সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এবং পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান। তারা ভোটগ্রহণের আইনি ও কারিগরি দিকসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন এবং একটি আদর্শ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় পিরোজপুর জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here