বামনায় নৌবাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ নারী মাদককারবারি আটক

0
133
বামনায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী সালমা পারভীন (৪০) গ্রেফতার / ছবি - এই বাংলা

বামনা প্রতিনিধি :

 

বামনায় নৌবাহিনীর মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারী মাদককারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা, মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইল ফোন, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং মাদক বিক্রির নগদ ৬৪ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আটককৃত ব্যক্তির নাম সালমা পারভীন। তিনি বামনা উপজেলার কালিকা বাড়ির বাসিন্দা। তার স্বামীর নাম মো. ছগির সরদার। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সালমা পারভীনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

নৌবাহিনীর গোয়েন্দা নজরদারির মাধ্যমে তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, মাদকবিরোধী এই অভিযান নৌবাহিনীর দক্ষতা, সততা ও দেশপ্রেমের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here