হরিরামপুর প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবজাল হোসেনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি হরিরামপুর থানায় আয়োজিত এ সভায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার, গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মতবিনিময় সভায় ওসি মো. আবজাল হোসেন বলেন, সঠিক ও যাচাই-বাছাই করা সংবাদ পরিবেশন সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
সভায় উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করা এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
টপিক

