পিরোজপুরে জেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা

0
157

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নকল্পে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা প্রশাসক জনাব আবু সাঈদ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় পুলিশ সুপার মহোদয় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে মাদকের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাতে পুলিশের টহল জোরদার করার বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “মাদক ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুরে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর অধিনায়ক, জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ (ইউএনও) এবং আইন-শৃঙ্খলা রক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সভায় বক্তারা জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন দিনগুলোতে চুরি, ছিনতাই ও মাদক নির্মূলে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া জনসাধারণের জানমালের নিরাপত্তায় সেনাবাহিনীর উপস্থিতি ও পুলিশের তৎপরতাকে আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসারগণ নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার বিষয়ে একমত পোষণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here