বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ধ্বংস

0
153

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করার পর ঘটনাস্থলেই তা ধ্বংস করা হয়।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রশাসন সূত্রে জানা যায়, তালুকপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র আইন অমান্য করে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের স্পষ্ট প্রমাণ পাওয়া গেলে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। পরে জনসম্মুখে সেটি পিটিয়ে ও ভেঙে সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা বলেন, “যারা আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করছেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।

অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও নদীভাঙনের জন্য মারাত্মক ক্ষতিকর। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”

স্থানীয়দের মধ্যে এই অভিযানে স্বস্তি ফিরে এসেছে বলে জানান অনেকে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার দাবি জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here