মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ভোলাহাটে দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ মহড়ায় আগুন নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্বরে অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি দল অগ্নিনির্বাপণ বিষয়ে শিক্ষামূলক মহড়া প্রদর্শন করে। এতে স্থানীয় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য আগুন নিয়ন্ত্রণ ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, জরুরি পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে এসব বিষয়ে বাস্তব জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. পিয়ার জাহান, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. সামউন রেজা টানু মেম্বার, আলহাজ মো. মোজাম্মেল হক চুটু, মো. আফাজ উদ্দিন পানু মিঞা, ইউপি সচিব মো. মাজহারুল ইসলাম, ভোলাহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্রীকৃষ্ণ কুমার তলাপাত্র এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের সহকারী কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক মো. আশরাফুল ইসলাম।

এ ছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁরা দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেনের বক্তব্য শোনেন।

দিবসটি পালনের মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাস, অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর