৫ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

0
120
ছবি - এই বাংলা

ঢাকা প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রবিবার (৯ নভেম্বর) বিচারপতি এ. এস. এম. আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবীরা জানান, এসব মামলার মধ্যে একটি শ্রমিক মিনারুল হত্যার অভিযোগে দায়ের করা হয়, বাকিগুলো বৈষম্যবিরোধী আন্দোলন ও পরবর্তী সময়ে সংঘটিত ঘটনাসংশ্লিষ্ট। জামিনের ফলে আপাতত আইভীর বিরুদ্ধে চলমান গ্রেপ্তারি পরোয়ানার কার্যক্রম স্থগিত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here