ঢাকা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আসছে ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রবিবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করে বলেন, “১৩ নভেম্বর থেকে দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করার সিদ্ধান্ত হয়েছে। সকাল ও বিকেলে দুই পর্বে সংলাপ অনুষ্ঠিত হবে। তবে কোন দলের সঙ্গে কবে বসা হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।”
ইসি সূত্রে জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে অংশীজনদের সঙ্গে প্রাথমিক সংলাপ শুরু হয়েছে। এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরাসরি মতবিনিময়ের প্রস্তুতি নিচ্ছে কমিশন।
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে ইসি। চলতি নভেম্বর মাসেই প্রাক-প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

