নাটোর প্রতিনিধি :
দেশব্যাপী হাম রোগের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কামাল ভূইয়া এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সুমনা সরকারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, অন্যান্য জেলার তুলনায় নাটোরে হামের প্রকোপ তুলনামূলক কম হলেও সবাইকে সতর্ক থাকতে হবে। তারা জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি হাম রোগের লক্ষণ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
এ সময় জনসচেতনতা বাড়াতে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

