হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে মানিকছড়িতে বিএনপির মিছিল

0
156
হাদিকে গুলি করা প্রতিবাদে মানিকছড়িতে বিএনপির মিছিল / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মানিকছড়িতে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহকে গণসংযোগকালে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার বিকাল ৪ টায় মানিকছড়ি উপজেলায় দলীয় বিএনপির কার্যালয় থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি মানিকছড়ি উপজেলা চত্ত্বর হয়ে বাজার ঘুরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

প্রতিবাদ সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল আউয়াল, নুরুজ্জামান মাষ্টার, উপজেলা যুবদলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মীর হোসেন প্রমূখ।

এসময় অন্যান্য মধ্যে প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী, মহিলা দলের সভানেত্রী সালমা বেগম, মৎস্যজীবি দলের সভাপতি মোঃ আলী, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, সদর ইউনিয়ন কৃষকদলে সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক অংগ্য মারমাসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে মনোনীত প্রার্থীদের ওপর গুলি করে হত্যাচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here