হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পরিবেশ সংগঠন “হরিরামপুর শ্যামল নিসর্গ” তাদের নার্সারি কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সংগঠনের নার্সারিতে বৃক্ষ সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
বৃক্ষ সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য পলাশ রাজবংশী, রাকিব শিকদার, রাব্বি শিকদার (পলিন), অনিক ইসলাম, বিপ্লব চন্দ্র সরকারসহ আরও অনেকে।
সংগঠনের সম্পাদক প্রণব পাল জানান, আজকের কার্যক্রমে দেশি খেজুরের ৩০০টি চারা, জাম ৫০টি, কাঠবাদাম ৫০টি, দেবদারু ৫০টি, কৃষ্ণচূড়া ১২টি এবং পেয়ারা ৩০টি চারা সংগ্রহ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও বলেন, সংগৃহীত চারাগুলোর মাধ্যমেই নার্সারির যাত্রা শুরু হলো। ভবিষ্যতে বীজ থেকে নিজস্ব চারা উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সংগঠনের সদস্যরা জানান, “শ্যামল নিসর্গ” পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং এলাকায় সবুজায়ন বাড়াতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে।
এই বাংলা/এমএস
টপিক

