সোনারগাঁয়ে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল / ছবি - এই বাংলা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার পুরাতন থানা ভবন প্রাঙ্গণে সোনারগাঁ থানা পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোনারগাঁ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খানের সঞ্চালনায় ও সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব। এছাড়াও স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা সহজ হয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন বক্তারা।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতারে অংশ নেন।

অনুষ্ঠানে সোনারগাঁয়ের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রের প্রতিনিধি এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here