ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, গছিডাঙ্গা এলাকার সোনাহাট রোডে অবস্থিত কুমিল্লা বেকারী বিএসটিআইয়ের সিএম (স্ট্যান্ডার্ড মার্ক) লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন করছে। এ অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মোবাইল কোর্ট পরিচালনা করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার খন্দকার মোঃ জামিনুর রহমান। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিদর্শক মোঃ আলমাস মিয়া।

বিএসটিআই পরিদর্শক মোঃ আলমাস মিয়া জানান, জনস্বার্থে মানহীন ও লাইসেন্সবিহীন পণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here