সৈয়দপুর ইউনিয়ন পরিষদে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

স্টাফ রিপোর্টার :

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন পরিষদে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সরকারের ভিডব্লিউবি কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল মোত্তালিব।

এ সময় কর্মসূচির আওতাভুক্ত ১৯৭ জন দুস্থ নারীর মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

চাল বিতরণ অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিপ্লব কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী সচিব মশিউর রহমান, কম্পিউটার উদ্যোক্তা সুমন ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেশাদুল ইসলাম (লেবু), নুরুল ইসলাম পলাশ, শাহীনুর আলম, হায়দার আলী মন্ডল, তাববিরুল ইসলাম শাহীন ও রেজাউল করিম।

এছাড়াও সংরক্ষিত নারী ইউপি সদস্য জলেদা বেগম, মোছাঃ রোমানা আক্তার ও খুশির্দা আক্তারসহ প্রমূখ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here