সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় শাড়ি–কসমেটিক্স জব্দ

0
119

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা দেড় কোটি টাকার বেশি ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কসমেটিক্স জব্দ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার মঈনপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি এবং পাশের সুরমা নদী থেকে এসব পণ্য ও একটি ইঞ্জিনচালিত নৌকা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

বিজিবি জানায়, অভিযানে মোট ১২২৯ পিস ভারতীয় শাড়ি, ২০৮ পিস থ্রি পিস এবং বিভিন্ন ধরনের ১৯৫ পিস কসমেটিক্সসহ একটি ইঞ্জিন নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন।

এদিকে টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, “চোরাচালান প্রতিরোধে আমাদের নজরদারি আরও জোরদার থাকবে। জব্দকৃত সব মালামাল শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here