সিসি ক্যামেরায় নকল ধরা, বকশীগঞ্জে দাখিল পরীক্ষার্থী বহিষ্কার

বকশীগঞ্জ প্রতিনিধি :

 

জামালপুরের বকশীগঞ্জে দাখিল পরীক্ষায় নকল করার সময় সিসি ক্যামেরায় ধরা পড়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম বৃষ্টি আক্তার। তিনি আইরমারী দাখিল মাদরাসার শিক্ষার্থী বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব রফিকুল ইসলাম।

কেন্দ্র সূত্রে জানা যায়, খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা কেন্দ্রের অধীনে হাসিনা গাজী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরীক্ষা চলাকালীন সময়ে বৃষ্টি আক্তার অসদুপায়ে নকল করতে থাকেন। বিষয়টি কেন্দ্রের সিসি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনকে অবহিত করেন। খবর পেয়ে ইউএনও দ্রুত কেন্দ্র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে রয়েছি। কোনো পরীক্ষার্থী নকল করে পার পাবে না। কেউ অসদুপায় অবলম্বন করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, চলমান দাখিল পরীক্ষায় নকল প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। বিভিন্ন কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ মনিটরিং জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here