সিলেটে সড়ক দুর্ঘটনায় নাসিরনগরের মাহবুবুল ইসলামের মৃত্যু

0
202
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত মাহবুবুর ইসলাম - ছবি - সংগৃহীত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

সিলেট শহরে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মাহবুবুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা–সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহবুবুল ইসলাম নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের ঝামারবালী গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তিনি সিলেট সড়কে একটি ট্রাক্টর চালাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ট্রাক্টরটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝামারবালী গ্রামের স্থানীয় বাসিন্দা নাহিদ আল ফারাবী বিষয়টি নিশ্চিত করেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা এ মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

সোনাতুলা ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ঝামারবালী গ্রামের বাসিন্দা মো. হেদায়েতুল্লাহ জানান, সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাহবুবুল ইসলামের মৃত্যু হয়েছে এবং সোমবার রাতেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here