সিংড়ায় অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলায় এক নারীর অন্তরঙ্গ ভিডিও গোপনে ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার মিরাজ আহমেদ ওই গ্রামের মোস্তাকের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সিংড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসে থাকার সুযোগে মিরাজ আহমেদের সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গোপনে তাদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও দেখিয়ে বিভিন্ন সময় ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন ও অর্থ দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভুক্তভোগী নারী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এক নারীর ব্যক্তিগত ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মিরাজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here