সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

0
205
ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম গ্রেপ্তার / ছবি - এই বাংলা

সাভার প্রতিনিধি :


সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বদরুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

এদিকে আওয়ামী লীগ নেতা বদরুল আলমকে গ্রেপ্তারের পর থেকে একটি স্বার্থন্বেষী মহল বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মরিয়া হয়ে উঠেছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতা-কর্মীদের জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে। খোঁজ নিয়ে জানা গেছে, যে ব্যক্তিরা এসব অপপ্রচার করছে, তারা ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগ নেতা বদরুলের সঙ্গে বিএনপি নেতাদের যুক্ত করার চেষ্টা চালাচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here