সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি :
সাটুরিয়া প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মিনি সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাংবাদিকরা নবাগত ইউএনও-কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তাঁর হাতে সাংবাদিকদের তালিকা হস্তান্তর করা হয়।
সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের প্রতিনিধি হাসান ফয়জীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: মো. সোহেল রানা খান, সাবেক সাধারণ সম্পাদক (আগামীর সময়) আনোয়ার হোসেন, সাবেক সভাপতি (ভোরের দর্পণ) মুহাম্মদ লুৎফর রহমান, সিনিয়র সদস্য (দৈনিক সংবাদ ও এশিয়ান এজ) আপেল মাহমুদ চৌধুরী, সভাপতি, সাংবাদিক সমিতি আব্দুস সালাম শফিক, সাবেক যুগ্ম সম্পাদক (প্রতিদিনের বাংলাদেশ)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ (যায়যায়দিন), যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান মনি (দৈনিক বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরু (খোলা কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান রানাসহ (জনকণ্ঠ ও এনটিভি) স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।
সভায় সাংবাদিকরা সাটুরিয়া উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র নবাগত ইউএনও’র সামনে তুলে ধরেন। বাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম সাটুরিয়ার ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করেন। তিনি মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ এবং যানজট নিরসনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ইউএনও তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে বলেন, “উপজেলার সার্বিক উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন ও গণমাধ্যম সমন্বয় করে কাজ করলে জনকল্যাণ নিশ্চিত করা সহজ হবে।”
এই বাংলা/এমএস
টপিক

